মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চলমান এবং আগত ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৮টি ফসল — সরিষা, পেঁয়াজ, খেসারি, সূর্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার জয় সেন শুভ্র ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

উপজেলায় মোট ৫,১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।