মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৩-১৬):
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশন’র সভাপতি শিল্পপতি এএলএম জিয়াউল হক। ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশনের সহ-সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, শাহাজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, যুগ্ম সম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক শেখ সোহরাওয়ার্দী জুয়েল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল মান্নান, পাপিয়া খাতুন, শিক্ষার্থী তাসমিম তারাননুম মীম, হেলেন খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আতিথিরা সেখানে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার প্রদান করে এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


