ক্যান্সার আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বেনাপোল সমিতি

ক্যান্সার আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বেনাপোল সমিতি
ক্যান্সার আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বেনাপোল সমিতি
যশোরের বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের শাহিন হোসেন নামে এক যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার উওরায় আহসানিয়া মিশন ক্যন্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শাহিন হোসেন (৩৫) বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
শাহিনের পরিবার ঢাকাস্থ বেনাপোল সমিতির সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতার আবেদন জানায়। বিষয়টি সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, নিরীক্ষা পরিষদ এবং সকল সম্মানিত সদস্যকে অবহিত করা হলে সবাই আন্তরিকভাবে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এরই ধারাবাহিকতায় শনিবার ( ৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ছয়টার সময়  ঢাকাস্থ বেনাপোল সমিতির পক্ষ থেকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা রোগীর নিকট  হাতে হস্তান্তর করা হয়।
ঢাকাস্থ বেনাপোল সমিতির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করা সকল সম্মানিত সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।