মেহেরপুর থানার সাবেক এসআই আহসানুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৪-১৮):  মেহেরপুর সদর থানার সাবেক এসআই আহসানুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি— রাজিউন।

সোমবার দুপুরে যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় তিনি মুত্যু বরণ করেন। তিনি যশোর ঝিকরগাছা থানায় দায়িত্বরত অবস্থায় ছিলেন।

মুন্সিগঞ্জ জেলার নিবাসী আহসানুল্লাহ ব্যক্তি জীবনের এক কন্যা সন্তানের জনক ছিলেন। ২০১৭ সালের প্রথম দিকে তিনি মেহেরপুর সদর থানা থেকে বদলি হয়ে যশোর-এর ঝিকরগাছায় যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।