× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন না ১৪জন ভোটার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে এবার ভোট দিতে পারবেন না ১৪জন ভোটার । এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের ১৩জন এবং সদর উপজেলার আমঝুপী ইউনিয়ন পরিষদের ১জন ভোটার । এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার । মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, আমদহ ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ।

এ তালিকায় রয়েছেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামসহ ৯ ওয়ার্ডের ৯ কাউন্সিলর এবং সংরক্ষিত ৩ জন মহিলা সদস্য । এ ছাড়াও আমঝুপী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলফাজ হোসেন পদত্যাগ করে জেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ায় তিনি ভোটধিকার হারিয়েছেন । এ সংক্রান্ত একটি চিঠি বংলাদেশ নির্বাচন কমিশন থেকে এসে পৌঁছিয়েছে । এদিকে মেহেরপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে । এ ক্ষেত্রে মেহেরপুর পৌরসভার ভোটাররা ভোট দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন অফিসার বলেন, পৌরসভার ভোটার সংক্রান্ত বিষয়ে কোন চিঠি আমাদের হাতে আসেনি ।


এ ক্যটাগরির আরো খবর..