মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীতে পিকনিকের গড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৩-১৭)  গতকাল সোমবার ভোর রাত তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের শিক্ষা সফরের ৬টি যানবাহন থেকে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানায়, রবিবার সকালে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ থেকে ৬টি বাস ভাড়া করে নঁওগা জেলার পাহাড়পুরের সোমপুর বোদ্ধ বিহারে শিক্ষা সফর শেষে মেহেরপুর ফিরছিল। দিন শেষে গতরাত তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে পৌছালে গাছ কেটে রাস্তায় ফেলে অস্ত্রের মুখে ঘন্টাব্যাপী ডাকাতদল ডাকাতি করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পাওয়ার সংগে সংগে ঘটনাস্থলে পৌছেছে কিন্তু তার আগে ডাকাতদল পালিয়ে গেছে। ডাকাতদল ধরার চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।