মেহেরপুর-এর চাঁদবিলে জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর ( ১৭-০৭-১৭):  মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সদর উজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী মনোয়ার খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ১-আসনের সংসদ সদস্য পতিœ সৈয়দা মোনালিসা ইসলাম।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব, আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শেফালী থাতুন প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।