মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান দালাল আটক

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদুকের টিম। এসময় হাতেনাতে ঘুষ লেনদেনের সময় আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করা হয়েছে। আটকের পর ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দিয়েছে বলে জানিয়েছেন দুদুকের উপ-পরিচালক জাকারিয়া।

গতকাল বৃহস্পতিবার দুপরে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া শাখার উপ-পরিচালক জাকারিয়া জানান, মেহেরপুর পাসপোর্ট অফিসে বিভিন্ন দালাল চক্র ও কিছু অফিস স্টাফ মিলে একটি সিন্ডিকেট তৈরী করেছে এবং পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে দূর্ণীতি দমন কমিশন (দুদুক) এর প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ অভিযান চালায়।

তিনি আরও বলেন, এই অফিসে প্রবেশ করে আমরা হাতে- নাতে আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করি । সে গাংনী উপজেলার মহাসিন নামে একজনের কাছে থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট করে দেবে বলেছিল।

এসময় আমরা তাকে আটক করি এবং ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।