মেহেরপুরে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহের আমজাদ,মেহেরপুর (২২-১১-১৭):  মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার সকালে ডিবির এস. আই মেসবাহুর দারাইন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ফেন্সিডিল উদ্ধার করে। এস.আই মেসবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীনগর খালপাড়া অভিযান চালিয়ে একটি বস্তার ভিতর পড়ে থাকা অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এ.এস.আই মাহাতাব উদ্দিন,ইব্রাহিম বিশ্বাস, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।