ঝিনাইদহের কালীগঞ্জে কোভিট-১৯ পরবর্তি প্রতিরোধ ও করনীয় বিষয়ে এক সেমিনার অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কনফারেন্স রুমে এ সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগন অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে মুল বিষয় উপস্থাপন করেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান। তিনি কোভিট-১৯ পরবর্তি করনীয় ছাড়াও বিভিন্ন রোগ প্রতিকারের বিষয়ে দিক নির্দ্দেশনা প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন- হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আজগর আলী ও হাসপাতালের পরিসংখ্যানবিদ মাইনুর হোসেন সহ অফিসের অন্যান্য কর্মকর্তাগন।


