মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (২২-১১-১৭): মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান,নির্বাহী কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।