× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

মেহেরপুরে প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক কর্মশালার উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২২-১১-১৭):  মেহেরপুরে ২দিন ব্যাপি “প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক খসড়া জেলা কর্মপরিকল্পনা” শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ।

মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থা এবং সোসাইটি অব দি ডেফ আ্যন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক কর্মশালার সভাপতিত্ব করেন মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থার সভাপতি আকলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবার উপ-পরিচালক দেলোয়ার হোসেন,জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, এসডিএসএল’র এর সভাপতি এম. ওসমান খালেদ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী।

কর্মশালায় স্বাগত বক্তব্য রখেন মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন এবং সঞ্চালনায় ছিলেন রায়হানা রহমান। কর্মশালায় প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতকরণে অংশগ্রহণ ও মতামত গুরুত্বপূর্ন ভূমিকা পালন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা অংশ গ্রহন করে ।


এ ক্যটাগরির আরো খবর..