× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী রাখাল আহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মনিরুল ইসলাম (৩৮) নামে  এক বাংলাদেশী গরুর রাখাল গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে ভারতে প্রবেশ কালে সে বিএসএফ’র গুলিতে আহত হয়। আহত যুবক বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের গোলদার আলীর ছেলে।
পুটখালি বিজিবি জানান, বৃহস্পতিবার ভোরে পুটখালী সীমান্ত থেকে একদল গরু ব্যবসায়ি ভারতে প্রবেশকালে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তাদের ছোড়া গুলিতে আহত হয় মনিরুল। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরুলের চাচা লিয়াকত হোসেন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার সত্যতা শিকার করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনিরুল নামে এক গরুর রাখাল ভারতীয় বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। তিনি আরো জানান, পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৩৪ আর পিলার এর নিকট দিয়ে গরু চোরাকারবারী মোঃ মনিরুল ইসলাম (৩৮) সহ ০৩ জন গরু চোরাকারবারী ভারতের অভ্যন্তরে আংড়াইল এলাকায় প্রবেশ করে।
উক্ত চোরাকারবারীরা ভারত হতে ২ টি গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করলে আংড়াইল ক্যাম্পের বিএসএফ টহল দল অতর্কিত ঘটনাস্থলে হাজির হয় এবং তাদেরকে থামার সংকেত দিলে তারা পলায়নের চেষ্টা করে। পলায়নের পর চোরাকারবারীদের উপর বিএসএফ টহল দল ০১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করলে মোঃ মনিরুল ইসলাম পিঠে গুলিবিদ্ধ হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়। আহত মনিরুল ইসলাম নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সকালে তার স্বজনদের সহায়তায় যশোর সদর হাসপাতালে চিকিৎসার নিমিত্তে গমন করলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিষয়টি অবহিত হয়। পরবর্তীতে খুলনা ব্যাটালিয়নের একটি টহল দল যশোর সদর হাসপাতালে আহত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে এবং সেই মোতাবেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে।
মোঃ মাসুদুর রহমান শেখ


এ ক্যটাগরির আরো খবর..