× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

মেহেরপুরে হেরোইন মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড আরেক জনের ৫ বছর কারাদন্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৯-১৭)::  মেহেরপুরে হেরোইন মামলায় সেলিম রেজা (৪৫) নামের এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সেলিম রেজা মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আমিনুল বিশ্বাসের ছেলে ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুলাই রাতে মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের সেলিম রেজার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ পুরিয়াতে ২৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে গাংনী র‌্যাব ক্যাম্পের সদস্যরা। পরে মুজিবনগর থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে হাসান মাহাবুবুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

অপরদিকে এদিন একই আদালতে অপর একটি একটি হেরোইন মামলায় আব্দুল হান্নান নামের এক ব্যাক্তির ৫ বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদন্ড প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্ত আব্দুল হান্নান সদর উপজেলার মোমিনপুর গ্রামের রহমতউল্লার ছেলে ।


এ ক্যটাগরির আরো খবর..