মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০২-১৭): মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে পক্ষপতিত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগের সেমি ফাইনাল খেলা বর্জন করেছে রাইপুর জাগরনী ক্লাব ।
গতকাল বিকালে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে সেমিফাইনাল খৈল অনুষ্ঠিত হবার কথা ছিল । কিন্ত মাঠে উভয় দল উপস্থিত হলে রাইপুর জাগরনী ক্লাব-এর শামীম-এর বিরুদ্ধে দু’টি হলুদ কার্ড পাওয়ার অভিযোগ আনেন লীগ কর্তৃপক্ষ । এর পরে এ ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় । রাইপুর জাগরনী ক্লাবের দাবী এর আগে একটি মাত্র হলুদ কার্ড পেয়েছে সে । অথচ অদৃশ্য শক্তির চাপে শামীমকে না খেলাবার সিদ্ধান্ত নিয়েছে লীগ কর্তৃপক্ষ ।
পরে তারা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পরিমল সিংহ-এর কাছে একটি অভিযোগ পত্র দয়ের করেন । ওই অভিযোগ পত্রে জেলা ক্রীড়া সংস্থার কতিপয় ব্যক্তির কারনে ক্রীড়াঙ্গনের যাতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশ না হারায় তার সু-ব্যবস্থা করার দাবী জানান ক্লাব কর্তৃপক্ষ ।





