মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৯-১৮): শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুরের বোসপাড়াস্থ ভৈরব নদীর তীরবর্তি মাঠে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।
এসময় সেখানে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলার গোল্ড কিং শুভ সুচনা করেছে। খেলায় গোল্ড কিং আশার একমাত্র গোলে ফাইটিং কার্ডিনালকে পরাজিত করে। টুর্ণামেন্টে অংশ নেওয়া অন্য দল গুলো হলো লিচুতলা একাদশ, রফিক স্মৃতি, ড্রাগন বয়েজ, কদমতলা সুপার কিং, কদমতলা একাদশ ও মিলন স্মৃতি।