স্টাফ রিপোর্টার বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ২শ’ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার বিকেলে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানকারীরা ভারত থেকে মাদক ও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পুটখালী এলাকায় অবস্থান করছে, পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ হাজার ২শ’ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ি জব্দ করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, জব্দকৃত মালামালের সিজার মূল্য ১৫ লাখ ৪১ হাজার টাকা।



