গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে এ বিতরণ সম্পন্ন হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনামের সভাপতিত্বে ও ছাত্রনেতা আলাউর রহমান আলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদও রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্যা হেভেন হোম প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আঃ লতিফ তানু, মাও. আব্দুল কাহের, মাষ্টার নুরুল হক, আমিরুজ্জামান বাবুল (মেম্বার), বুরহান উদ্দিন, আজিম উদ্দিন, সহির উদ্দিন, এনার উদ্দিন, আশরাফ উদ্দিন, মাতাব উদ্দিন, সাদিকুর রহমান, আশরাফুল হক রনি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ ছিন্নমূল গরীবদের মাঝে বিলিয়ে দিতে বিত্তশালীদের সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে’র এই মহৎ উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি ইউকে ভিত্তিক সংস্থার সভাপতি মুহিবুল হক নান্নু ও সাধারণ সম্পাদক এম.এম নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান সাজু, বজলুর রহমান, মুজিবুর রহমান, হাফিজ মুহিবুর রহমান সহ যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৩০০ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়।