মেহেরপুরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—- রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর । গতকাল শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গতকালই নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে। বেলা ১১ টায় পুলিশের একটি চৌকসদল তার লাশে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তার লাশে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও পুষ্পমাল্য প্রদান করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম, অর্থ কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে একইস্থানে প্রথম ও উজুলপুর জামে মসজিদে ২য় নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।