মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের কার্যনির্বাহী কমিটিতে শামীম আরা হীরা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের কার্যনির্বাহী কমিটিতে শামীম আরা হীরা সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে থেকে একমাত্র প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে তিনি দ্বিতীয় মেয়াদে দু’বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।

শামীম আরা হীরা মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মরহুম ছহিউদ্দিনের মেয়ে ও বর্তমান এমপি অধ্যাপক ফরহাদ হোসেনের বোন এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের স্ত্রী। তিনি দীর্ঘ সময় ধরে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কার্যনির্বাহী কমিটিতে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।