× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

মেহেরপুরে বিশ্বকবির ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নুরুল আহমেদ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাৎপর্য তুলে ধরেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমান, কথা সাহিত্যিক রফিকুর রশীদ, প্রভাষক মোরাদ হোসেন প্রমুখ। আলোচকরা বলেন- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে আদর্শে মানুষকে যে ভাবে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়েছে এবং বাঙ্গালী জাতিকে সামনে যাওয়ার যে অনুপ্রেরনা যুগিয়েছে, সেটাই অনুস্মরণ করে যেতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড.পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক হাসনুজ্জামান মালেক, সহকারী কমিশনার জুবায়ের হোসেন, শুভ্রাদাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শিল্পকলা একাডেমীর সহসভাপতি মোঃ মোমিনুল হক, সদস্য নিশার সাবের,  সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। পরে সন্ধ্যায় আবুল হাসনাত দীপু ও পারমিতা ভট্রাচার্য’র উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..