মেহেরপুর প্রতিনিদিঃ মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে । গতকাল শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নূরুল আহমেদ,রমা ব্যানার্জী. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, যুগ্ম সম্পাদক মেহের আমজাদ, সহ-সম্পাদক শহিদুল ইসলাম কানন, নির্বাহী সদস্য রফিকুল আলম, মোমিনুল হক প্রমুখ ।



