ছাতকে জহিরপুর ডেভেলপ্মেন্ট ট্রাষ্ট ইউকের চেয়ারম্যানের মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  ছাতকে ভাতগাঁও ইউপির জহিরপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত ৬২জন প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ‘জহিরপুর ডেভেলপ্মেন্ট ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান আবুল বাশার আনারের সাথে মতবিনিমিয় ও সৌজন্য সাক্ষাত করেছেন আইডিয়াল স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ট্রাষ্টের উপদেষ্টা শফিক মিয়া, ভাতগাঁও ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার সাজিল হোসেন বাবুল, জহিরপুর আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি সুহেলা মিয়া, নূর মিয়া, লালা মিয়া, আমিরুল হক, আজাদ মিয়া, জুয়েল মিয়া, রফিকুল ইসলাম, মাইদুল ইসলাম, কবির মিয়া, মুসা সারওয়ার, নাজমুল হাসান, শাওন আহমদ, পাবেল আহমদ, আবিদুর রহমান, বাহার মিয়া, আব্দুল মোমীন, বাবুল মিয়াসহ নেতৃবৃন্দ।

এসময় ট্রাষ্টের চেয়ারম্যান আবুল বাশার আনার বলেন, গ্রামের হতদরিদ্র মানুষের সহায়তা, গ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও খেলার মাঠ তৈরীসহ জহিরপুরের সার্বিক গ্রাম উন্নয়নের লক্ষ্য সামনে রেখে ২০১৬সালের নভেম্বর মাসে জহিরপুর ডেভেলপ্মেন্ট ট্রাষ্ট ইউকে নামের সেবামূলক সংগঠন আত্ম প্রকাশ ঘটে। তিনি ইউপি সদস্য সাজিল হোসেন বাবুলের সমন্বয়ে জহিরপুর গ্রাম উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, খুব শীঘ্রই গ্রমবাসির উন্নয়ন-অগ্রগতি ও আশা-আকাংখার প্রতীক হিসেবে সকলের মনের মনি কোটায় স্থান করে নেবে এ সংগঠনটি। এ লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন বলেও দাবি করেন তিনি। জানা গেছে, ট্রাষ্টের চেয়ারম্যান আবুল বাশার আনার গত ২৬নভেম্বর ক সংক্ষিপ্ত সফরে বাড়িতে ফেরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।