× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য আটক

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
satkhira

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদরের বালিয়াডাঙ্গা গ্রামস্থ জামতলা টু সাতক্ষীরা মেডিকেল কলেজগামী বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা দেবহাটার বালিয়াডাঙ্গা এলাকার আজিজুল জোয়ার্দ্দার মিস্ত্রির ছেলে মিজানুর রহমান মিজান(৩০), পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকার মোঃ জয়নাল মোড়ল এর ছেলে শরিফুল ইসলাম(৩২) ও পাটকেলঘাটা কুমিরা এলাকার মোঃ মনিরুল ইসলাম এর ছেলে শামীম হোসেন শাহীন(৩৭)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকার জনৈক মিজানুর স্টোর এর সামনে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আজিজ মাহমুদ, এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান, এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই সাইফুল ইসলাম, এএসআই ইব্রাহিম রাসেল, এএসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান এ-সময় ৭/১০ ডাকাত সদস্য দৌড়ে পালিয়ে যায়। ধৃতদের কাছথেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ২২ ইঞ্চি লোহার রামদা, একটি লোহার শাবল, একটি লোহার পাইপ, একটি তালাকাটা কাটার ও একটি চাপাতি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..