× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

মেহেরপুরে প্রেমিক যখন অজ্ঞান পার্টির সদস্য!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক গৃহবধুর ৩৮ হাজার টাকা খুয়া গেছে। ঘটনার ৪ দিন পরে পুলিশ আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। আটক আসামী আকুল গৃহবধূ শাহনাজ আক্তারের প্রেমিক পুরুষ বলে জানিয়েছে থানা পুলিশ।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গৃহবধূ শাহনাজ আক্তারের (২৬) বাড়ি মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনীতে। গৃহবধূ শাহানাজ জানায় , তার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। গেল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্বামীর পাঠানো টাকা তুলতে আসেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ মেহেরপুর শাখায়। টাকা তুলে বেলা পৌনে ১২ টার দিকে তিনি ব্যাংকের সামনে থেকে ইজি বাইকে উঠেন বাড়ি ফেরার জন্য।

ওই গৃহবধূ আরও  বলেন, ইজি বাইকে ব্যাংকের সামনের থেকে তার পূর্ব পরিচিত আরো একজন ইজি বাইকে ওঠেন। তিনি চলন্ত ইজি বাইকে শহরের মহিলা কলেজ পর্যন্ত গেছেন বলে বলতে পারেন। এর পর আর তিনি কিছুই জানেন না। জ্ঞান ফেরার পরে তিনি নিজেকে চুয়াডাঙ্গার গোকুলখালী বাজার থেকে আবিস্কার করেন। তখন তিনি তার টাকার ব্যাগ খুঁজলেও তা আর পাননি। তিনি সুস্থ হলে স্থানীয়দের দেয়া একশ’ টাকায় ভাড়া করা নছিমন যোগে মেহেরপুর ফেরেন।

এরপর তিনি  থানায় অভিযোগ দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের চক্রপাড়ার রাশেদ নামের এক যুবককে আটক করে। এর আগের দিন রাশেদ মোবাইল ফোনে গৃহবধূ শাহানাজ আক্তার বেঁচে আছেন না মারা গেছেন তার খোঁজ-খবর নেয়। পুলিশ তাকে জিজ্ঞাসা শেষে শহরের শিশুবাগান পাড়ার আশরাফুল আলম আকুলকে আটক করে।

মেহেরপুর সদর থানা পুলিশের এসআই রফিকুল এ বিষয়ে জানান- আটক আসামী আশরাফুল আলম আকুলের সাথে গৃহবধূ শাহনাজ আক্তারের প্রেমজ সম্পর্ক ছিল। প্রেমজ সম্পর্কের জের ধরে ঘটনার সময় আকুল তার ডাকে সাড়া দিয়ে ব্যংাকে যায়, ছিনতাই বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার মত ঘটনা ঘটেছে বলে মনে হয়নি ।


এ ক্যটাগরির আরো খবর..