মেহের আমজাদ, মেহেরপুর (২৮-০৯-১৭): প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর শহরের আনছার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মিরা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন । দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় ।



