× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহবান অ্যামনেস্টির

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহবান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আজ বুধবার অ্যামনেস্টির ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে মীর কাসেম আলীর বিচারকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
অ্যামনেস্টির  দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বিবৃতিতে বলেন, বাংলাদেশের মানুষ  স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের ন্যায় বিচার চায়। কিন্তু একের পর এক মৃত্যুদণ্ড সমাজকে বিভক্তির দিকে নিয়ে যাবে।
বিবৃতিতে বলা হয় গত সপ্তাহে  জাতিসঙ্ঘের একটি বিশেষজ্ঞ দল মীর কাসেম আলীর বিচারে বিভিন্ন ত্রুটির কারণে তার মৃত্যুদণ্ড রহিত করে পুনর্বিচারের আহবান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের নেতৃস্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সময়।
বিবৃতিতে চম্পা প্যাটেল মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের নিখোঁজ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..