মেহেরপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মশালা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৩-১৭) মেহেরপুরে  “নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পের আওতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয় ।  দিনব্যাপি ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক যুগ্ম সচিব শাহাদাত হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (প্রশাসন) মোস্তফা জামান।

বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা বিকাশ কসুম চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, ইমাম-কাজি, ছাত্র-ছাত্রী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই কর্মশালায় অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।