মেহেরপুরে নানা আয়োজনে এনটিভি’র ১৬ বছর পূর্তি পালিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৭-১৮):  ১৫ পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে র‌্যালী,কেক কাটা ও আলোচনা সভাসহ মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে এনটিভির ১৬ বছর পূর্তি। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসনের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন এনটিভির জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল হক।

আরটিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মনিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন এনটিভি ১৬ বছর ধরে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, আগামীতে সে ধারা অব্যাহত রাখবে। পাশাপাশি আরও বিভিন্ন বিনোদন মূলক ও ছোটদের জন্য ব্যাতিক্রমধর্মী এবং প্রতিযোগীতামূলক অনুষ্ঠান প্রচার করবে। এছাড়াও এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন বক্তারা। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।