মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩ জন আটক

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৬-১৯):  মেহেরপুরে ডিবি পুলিশের মাদক বিরোধি অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩জনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওসি (ডিবি) ওবাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনীর বামুন্দি গোহাটে বেগুন বোঝাই একটি পিকাপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

এসময় পিকাপ ভ্যানের ড্রাইভারসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামের রবিউলের ছেলে বাদশা, একই থানার ভাগযোতপুর গ্রামের রজব মন্ডলের ছেলে রবিউল, ভেড়ামারার আবুল কাসেমের ছেলে বিজলু। এদের আটক করে মেহেরপুর ডিবি অফিসে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ওসি (ডিবি) ওবাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাংনীর বামুন্দিতে গাঁজার একটি বড় চালান পাচার হচ্ছে। এসময় আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এবং গোহাটের কাছে একটি ঢাকা মেট্রো ট ২৯-০৬৭৩ নম্বরের পিকাপ ভ্যান দেখে সন্দেহ হয়। পরে পিকাপ ভ্যানটি তল্লাশি চালিয়ে বেগুনের বস্তার ভিতর থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় যার ওজন ৪০ কেজি। ওসি (ডিবি) আরো বলেন, আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।