মেহেরপুরে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১-১-১৮)ঃ  র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ কার্যালয় থেকে একটি বণাঢ়্য র‌্যালি বের করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শান্তির জন্য পরিবর্তন” “পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী বিএসসি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোসলেম আলী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুল বাকি, সহ-সম্পাদক কামারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা সম্পাদক বাবলু হোসেন, শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিব, জাতীয় পার্টির সদস্য কোহিনুর, ইসলাম আলী, হোসেন বিশ্বাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।