মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১-১-১৮)ঃ  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বিকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা ছাত্রদলের নেতা আহম্মেদ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহম্মদ বিজন, জেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ সাঈদ আহম্মেদ, বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ^াস, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা নাজমুল হোসেন, রজিব শেখ, শিমূল বিশ^াস,মোনায়েম খান, রাজন, সুজন, মাবুদ, রনি, সোহাগ, তপু,রাজন, রফিক সহ ছাত্রদলের নেতা-কর্মিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।