মেহের আমজাদ, মেহেরপুর (০৭-০৫-১৭): মেহেরপুর জেলা শহর সহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে গত শনিবার দিবাগত রাতে বয়ে যাওয় কাল বৈশাখী ঝড়ে ধান, পাট, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।
সেই সাথে বেশ কিছু ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে গেছে । ওই সকল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পরিমল সিংহ । গতকাল রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমদহ, আশরাফপুর, মুজিবনগর উপজেলার বাগোয়ান, শিবপুরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন । এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, বাগোয়ন ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন ।