আজ মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে পুনররায় ভোট

মেহের আমজাদ, মেহেরপুর (০৭-০৫-১৭): মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রের স্থগিত করা দুটি ভোট কেন্দ্রে আজ ৮মে সোমবার  পুনররায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ভোট গ্রহনে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ।

রবিবার বিকালে  জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির হোসেন, প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, আপিল উদ্দিন প্রমুখ । মত বিনিময় সভায় সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা অংশ গ্রহন করেন । পরে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট বাক্স, ব্যালট পেপার,অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানো হয়েছে ।

উল্লেখ্য, গত বুধবার বিকালে নির্বাচন কমিশনের উপ-সচিব নুরুজ্জামান তালুকদার স্বাক্ষররিত নির্বাচন স্ক্রংান্ত আদেশ জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছালে মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ওই তথ্য নিশ্চিত করেন এবং স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রে  পুনররায় ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ।

গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপার ছিনতায়ের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করেন দুই প্রিসাইডিং অফিসার । মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে ওই কেন্দ্রে ভোটার রয়েছেন ৪ হাজার ৫৬৩ জন । ১৩টি কেন্দ্রের  ফলাফলে আ.লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন ৯২০৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ¦ন্দী বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৭৮৪১ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।