মেহেরপুরে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-১০-১৬) : ”দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবীর। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল/ কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো অন্যান্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।