মেহেরপুরে আটক ৬ বিদেশী নাগরিককে বিভিন্ন সামগ্রী প্রদান

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মেহেরপুর জেলা কারাগারে আটক ৬ বিদেশী আসামীকে পোশাকসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির গভর্ণিং বডির সদস্য ও মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা বিদেশী আসামীদের হাতে এসকল সামগ্রী তুলে দেন।

এসময় ইরানী নাগরিক হাদি, রেজা, ফারজোলা এবং ভারতীয় নাগরিক গাজী মন্ডল, আলীহিমসহ অজ্ঞাত এক আসামীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় জেলা রেড ক্রিসেন্টের সদস্য কে.এম. আতাউল হাকিম লাল মিয়া, ডেপুটি জেলার শরিফুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।