মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা যুবলীগের নেতৃবৃন্দ’র সৌজন্য সাক্ষাত

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৫-১৮):  মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাত করেছেন। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবলীগের নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সৌজন্যে সাক্ষাতে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সাথে সৌজন্যে সাক্ষাতের সময় জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন,সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান তপু,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু,মোঃ ওয়াসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্যে সাক্ষাতের সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন যুবলীগের নেতৃবৃন্দদের সরকারের উন্নয়ন কর্মকান্ডে যুবলীগ কর্মীদের আরোও বেশি সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।