মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৫-১৮): মেহেরপুর পৌরসভার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও পৌর ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা ও পৌর ইমাম সমাবেশে মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর কাউন্সিলর আল মামুন, আবদুল্লাহ আল বাকী,জাফর ইকবাল,নুরুল আশরাফ রাজিব,শাকিল রাব্বি ইভান,সোহেল রানা ডলার, মুফতি হাফিজুর রহমান প্রমুখ।
পরে মেহেরপুর পৌরসভার সকল মসজিদের ইমাম ও উপস্থিত সকলকে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে একটি জায়নামাজ, একটি ডিজিটাল তজবি, টুপি ও এক প্যাকেট খিরখেজুর প্রদান করা হয় ।