× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মেহেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৫-১৮):   মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যূ হয়েছে। রাসেল নামের ওই নির্মাণ শ্রমিক রায়পুর গ্রামে নতুন ভবনের ছাদ ঢালাই-এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত রাসেল (২০) সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের মন্ডল পাড়ার ফরজ আলীর ছেলে ।

জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে রাইপুর গ্রামের জনৈক ফরিদের বাড়ির ছাদ ঢালায়ের কাজ করছিল রাসেল। বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার মাথায় ঠেকলে তার জড়িয়ে ঘটনাস্থলে সে মারা যায় এবং বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সময় তাকে বাাঁচাতে গিয়ে আশরাফপুর গ্রামের মিনা (৩৬) নামের এক রাজ মিস্ত্রী আহত হয়। নিহত রাসেলের লাশ সন্ধ্যার দিকে তার নিজ গ্রাম আশরাফপুর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাত ৯টার দিকে রাসেলের লাশ আশরাফপুর গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..