মেহেরপুরের গোপালপুর-বেলতলা পাড়া সড়ক ও শ্যামপুর বাজার-মীর পাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৩-১৭): মেহেরপুর এলজিইডির উদ্দ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর-বেলতলা পাড়া ও শ্যামপুর বাজার-মীর পাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে ।

গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা অওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন । ফলক উন্মোচন শেষে এ সময় সেখানে মোনাজাত করা হয় । মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড.ইব্রাহীম শাহীন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম খোকনসহ অন্যান্যরা ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ১ কিঃ মিঃ সড়কে উন্নয়ন কাজ করা হবে । অপর দিকে এদিন বিকালে মেহেরপুর এলজিইডির উদ্দ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বাজার, ভায়া মীরপাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে । গতকাল বুধবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা অওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ।

নাম ফলক উন্মোচন শেষে এ সময় সেখানে মোনাজাত করা হয় । মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, আওয়ামীলীগ নেতা কমরউদ্দিন, ইকবাল হোসেন, আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড.ইব্রাহীম শাহীন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম খোকন প্রমুখ ওই সময়  সেখানে উপস্থিত ছিলেন । ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ওই সড়কের উন্নয়ন কাজ করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।