মেহেরপুরে পনি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৩-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়েছে ।

গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পানি দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. সাইফুল ইসলাম,ব্যবস্থাপক মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আনোয়ার হেসেন, কৃষি কর্মকর্তা স্বপন কুমার, পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ ।

এর আগে পানি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রশিদুল মান্নাফ কবীর-এর নেতৃত্বে একটি র‌্যালী বের হয় । র‌্যালীটি  শহরের প্রধান সড়ক হয়ে জেল শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।