মেহেরপুরের আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় আনছার সদস্য নিহত

মেহের আমজাদ, মেহেরপুর ( ২৯-০১-১৭): মেহেরপুর-চুয়াডাঙ্গা আমঝুপি ফার্মের সামনে মটর সাইকেল ও পাখি ভ্যানের মুখোমুথি সংঘর্ষে  আনিছুর রহমান (২৮) নামের এক ব্যাটালিয়ান আনছার সদস্য  নিহত হয়েছে । সে সাতক্ষিরা জেলার মৃত মতিয়ার রহমানের ছেলে । এঘটনায় আহত হয়েছে আর এক ব্যাটালিয়ান আনছার সদস্য । আহত ব্যাটালিয়ান আনছার সদস্য নাসিরউদ্দিন (৫০) । সে মনিকগঞ্জ জেলার  ধামরয়ের মৃত শুকুর আলীর ছেলে । তারা দুইজন চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহ ২৬ ব্যাটালিয়নের সদস্য । তবে তারা মেহেরপুর আনছার ভিডিপি কর্যালয়ে সংযুক্ত ।

গতকাল রবিবার সন্ধ্যায় এ দূঘটনা ঘটে । মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, আনিছুর রহমান ও নাসিরউদ্দিন চুয়াডাঙ্গার ব্যাটালিয়ান অফিসের কাজ শেষে মটর সাইকেল যোগে মেহেরপুরের উদ্দেশে রওয়ানা দেয় পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে পৌঁছালে একটি পখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ওই সংঘর্ষে গুরুতর আহত হয় ওই দুই ব্যাটালিয়ান আনছার সদস্য ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । আহত আনিছুরের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহি মেডিক্যালে রেফার্ড করা হয় ।  রাত ৮টার দিকে মেহেরপুর -কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে পৌঁছালে সে মারা যায় । আহত নাসিরউদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।