মেসি রেকর্ড করল ওয়ার্ল্ড সকারেও

ক্রীড়া ডেস্ক: নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্যা ইয়ারের পুরস্কার জিতে । এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদোর সমান ৩ বার করে এই পুরস্কার জেতেন তিনি।  কিন্তু এবারও ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়ে তাদের ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন তারকা।

চলতি মাসের ১১ তারিখেই ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। ওই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তিন তালিকায় রয়েছেন মেসি। দেশের জার্সিতে সাফল্যের পাশাপাশি বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতাতে ভূমিকা রাখায় এবার তাকেই এই পুরস্কারের একমাত্র দাবিদার ভাবছেন অনেকেই।

তবে এর আগে নতুন বছরের শুরুতেই এই পুরস্কারটিও নিজের শোকেসে তুলেছেন লিওনেল মেসি। গত দুইবছর রোনালদো টানা এই পুরস্কার জিতেছেন। তবে  এর আগে ২০০৯, ২০১১ ও ২০১২ সালে ‘ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন মেসি।

বার্সেলোনাকে ২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতানো মেসি আর্জেন্টাইন দলপতি হিসেবে গত বিশ্বকাপে দেশকে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। কোপা আমেরিকার ৪৪তম আসরেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ১৯৮২ সাল থেকে ওয়ার্ল্ড সকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হওয়া সেরা ফুটবলারকে ওয়ার্ল্ড সকার প্লেয়ার অব দ্যা ইয়ার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।