× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মেয়র মান্নানের জামিন বহাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: দুর্নীতি  দমন কমিশনের (দুদক) দায়ের করামামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর বিচারপতিরা হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।পরে মান্নানের আইনজীবী খন্দকার মাহবুবহোসেন বলেন, মেয়র মান্নান তাঁর বিরুদ্ধে থাকা অন্য সব মামলায় জামিনে আছেন।

আজ এ মামলায় আপিল বিভাগ জামিন বহাল রাখায় তাঁর মুক্তিতে আর কোনো বাধানেই।এর আগে গত ১৭ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ মান্নানকে তিনমাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেন আদালত।

মামলার বিবরণীতে জানা যায়, সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি তিন লাখ আট হাজার ১৩২ টাকা আয় হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকাব্যয় করা হয়। ব্যাংক হিসাবের মাধ্যমে যথাযথভাবে এই ব্যয় করা হয়নি বলে গত ১৩ জুন দুদকের উপপরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।

কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র মান্নান প্রথম দফায় গ্রেপ্তার হন। পরে তাঁকে ২২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেসব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর চলতি বছর ২ মার্চ তিনি জামিনে মুক্তি পান।মুক্তি পাওয়ার পর চলতি বছর ১৫ এপ্রিল এম এ মান্নানকে আবার গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই থেকে তিনি কারাগারেই আছেন।


এ ক্যটাগরির আরো খবর..