মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবে ১০ই অক্টোবর

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আগামীকাল বুধবার (১০ অক্টোবর) বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে। জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে আরও বলেন-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কত দিন থাকতে হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনও তাকে দেখার সুযোগ পাননি। আগামীকাল বুধবার বিকেল চারটায় পূর্ণাঙ্গ বোর্ড তাকে দেখার কথা রয়েছে।

আবদুল্লাহ আল হারুন বলেন, বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আজ সন্ধ্যায় খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়। গত শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিএসএমএমইউয়ে নেওয়া হয় খালেদা জিয়াকে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে ৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।