× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মূল্যস্ফীতির চাপ বেড়েছে শহরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: মূল্যস্ফীতির চাপ বেড়েছে শহর অঞ্চলে। জুলাই মাসের তুলনায় আগস্টে শহর অঞ্চলে খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যের দাম গত মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার বেড়েছে। তবে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিবিএস-এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, শহর অঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ৷

আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ, এর আগের মাসে যা ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূতপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএস তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ, যা  আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ, যা  আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।

বিবিএসের কর্মকর্তারা জানান, পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যের দাম গত মাসের তুলনায় কিছুটা বাড়ায় শহরে মূল্যস্ফীতি হার বেড়েছে।

অন্যান্যের মধ্যে পরিকল্পনা সচিব তারিক-উল–ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম  এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..