মুন্সীগঞ্জে আ’লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গুলি : একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. হানিফ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে গজারিয়া উপজেলার লস্করদি গ্রামের মৃত নজু মিস্ত্রীর ছেলে।

গজারিয়া থানায় ওসি হেদায়েতুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের লস্করদি গ্রামের আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মিটুর নির্বাচনী ক্যাম্পের পাশে কতিপয় সন্ত্রাসী নির্বিচারে গুলি চালায়। এ সময় সেখানে হানিফসহ বেশ কয়েকজন আহত হয়। আহত হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে গেলে রাত্র সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। সে পেশায় একজন রং মিস্ত্রী। কোন প্রার্থীর সমর্থক বা রাজনৈতিক কর্মী নয় বলে জানা গেছে।

এ ঘটনায় আর কেউ আহত হয়েছে কি না তা তিনি নিশ্চিত করে জানা যায়নি। সন্ত্রাসীদের টার্গেট আওয়ামী লীগ প্রার্থী ছিল কি-না তাও জানাতে পারেননি ওসি হেদায়েতুল। তবে ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য আগামী ২৮ মে এ ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।