× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

ঝিকরগাছা সরকারি স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ সারাদেশের সাথে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ আয়োজন প্রদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ও স্কুলের সভাপতি সাধন কুমার বিশ্বাস।

এসময় তিনি বলেন মুজিব বর্ষ পালনের প্রয়োজনীয় সকল নির্দেশনা দিয়ে স্থানীয় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন থেকে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলকে অবগত করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক এই ক্ষণগণনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে আন্তরিক দায়িত্ব পালন করতে হবে। ক্ষণগণনার সম্পর্কে আপামর জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদেরকেও তিনি ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন ২০২০ সালের ১৭ মার্চ পূর্ণ হবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের রজত জয়ন্তী। মানুষের প্রতি প্রেম ও ভালবাসার কথা সবসময় বঙ্গবন্ধুর আলাপ-আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। শুধুমাত্র রাজনৈতিক পরিমন্ডলে নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলেও এই দিবসটিকে ঘিরে চলছে নানান আয়োজন রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে পরিচয় করে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর কোন বিকল্প নেই। কোন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে অসীমের মাঝে ছড়িয়ে দিতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। এই হোক আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের মূল লক্ষ্য।

এছাড়াও আয়োজন প্রদর্শন করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ আবু হেনা মিলন, এসআই (নিঃ) হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ব্যানবেইসের তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চঁাদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..