ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের অর্জন ম্লান হোক তা কাম্য নয়: আমু

বিশেষ প্রতিবেদকঃ ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অর্জন ম্লান হোক তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সকালে রাজধানীর খামারবাড়িতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সুবিচার করে ইতিবাচক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নয়নের ধারায় নিয়ে গেছেন সে ধারাকে মসৃন রাখতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিবেদিত থাকতে হবে। আর এজন্য যার যার অবস্থান থেকে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।