× Banner
সর্বশেষ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের

ঢাবিতে তোলপাড়, ‘লাশটা এই ঠিকানায় পৌঁছে দিয়েন’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনের দেয়ালের লেখা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও ভাইরাল হয়ে গেছে। দেয়াল লেখায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ঢাবির ডাকসু নির্বাচনের দাবিতে অনশনকারী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ইনস্টিটিউটের সান্ধ্যকোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফের বাড়ির ঠিকানা বলে জানা গেছে। ওই লেখাটি কে বা কারা লিখেছেন এনিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি ছাত্রদের একটি অংশ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রয়াসে এমন কাণ্ড ঘটিয়ে চলেছে।

জানা গেছে, ডিন কমপ্লেক্সের সামনে কলা ভবনের পশ্চিম পাশে দুটি স্থানে দুটি লেখা রয়েছে। একটিতে লেখা আছে, ‘লাশটা এই ঠিকানায় পৌঁছে দিয়েন ১০/ই/৩ মধুবাগ। অপেক্ষায় আছে মা।’ আরেকটি দেয়াল লিখনে আছে, ‘লাশের ভার বহন করতে পারবি তো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, একটি চক্র বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই লেখাগুলা দেয়ালে দেয়ালে লিখে রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসব দেয়াল লিখনের সঙ্গে যুক্ত উল্লেখ করে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য এবং বিশেষ কোনো বড় ধরনের ঘটনা ঘটিয়ে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো করা হচ্ছে।

ওয়ালিদ আশরাফ সাংবাদিকদের জানিয়েছেন, কে বা কারা ওই লেখা লিখেছে। তবে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটা আমার বাড়ির ঠিকানা এটা সত্য।


এ ক্যটাগরির আরো খবর..